লাকসামে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী পালিত
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি:যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ লাকসামে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো চীফ তাবারক উল্লাহ কায়েসের আয়োজনে দৌলতগঞ্জ কাঁচাবাজার জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব।
এতে অংশগ্রহণ করেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক সেক্রেটারি মজিবুর রহমান দুলাল, ডিবিসি কুমিল্লা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক মশিউর রহমান সেলিম, মোঃ আবুল কালাম, এমএসআই জসিম, জাফর আহমেদ, তমিজ উদ্দিন চুন্নু, আহসান উল্লাহ, খলিলুর রহমান, নুরুল আলম, আব্দুল জলিল, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবদীন হাজারী প্রমুখ।