ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে তিনশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ তিতাস সামাজিক সংগঠন তিতাস ক্লাবের উদ্যোগে তিনশ’ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা দোলায়ার হোসেন পলাশের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার দুপুরে উপজেলার কদমতলী সুবা মঞ্জিল মাঠে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে এম আবু নওশাদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আবু মোতালেব পারুল, ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ ক্লাবের সদস্যবৃন্দ। খাদ্য সহায়তার মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাউল,এক কেজি ডাল,এক কেজি সয়াবিন তেল ও এক কেজি পেয়াজ।