ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৩৬টি মোবাইল কোর্টে ২১৫ জনকে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা
মাসুদ আলম
Published : Wednesday, 7 July, 2021 at 8:06 PM
কুমিল্লায় ৩৬টি মোবাইল কোর্টে ২১৫ জনকে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানাকুমিল্লায় লকডাউনেও বেড়েই চলছে করোনা শনাক্ত ও মৃত্যুর হার। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করা করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। মানুষের মাঝে স্বাস্থবিধি নিশ্চিত করে মাঠে কাজ করে যাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনী। সেই সাথে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করা ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে কুমিল্লা জেলা প্রশাসন। লকডাউনের সপ্তম দিন বুধবার (৭ জুলাই) কুমিল্লা নগর, মহানগর এবং ১৭ উপজেলার বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসন ৩৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১৫টি মামলা দায়ের করেছেন। বিধিনিষেধ অমান্য করায় ২১৫ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। 
বুধবার কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কঠোর লকডাউনের সপ্তম দিন বুধবার কুমিল্লা জেলা শহরসহ ১৭ উপজেলার বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসন ৩৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযান পরিচালনায় এসময় সেনাবাহিনীর ২৫, পুলিশের ৫৬, আনসার ৫, বিজিবি ৩ এবং র‌্যাবের ২ এবং গ্রাম পুলিশ ও স্কাউটের ১০৪টি টিম কাজ করেছে। 
স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত ৩৬টি মোবাইল কোর্টে ২১৫টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১৫ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৯২হাজার টাকা। 
জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, ৩৬টি মোবাইল কোর্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ৮টি। এছাড়া আদর্শ সদর, বুড়িচং, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ একটি করে, সদর দক্ষিণ, চান্দিনা, দাউদকান্দি, মেঘনা, তিতাস, হোমনা, দেবিদ্বার, বরুড়া, চৌদ্দগ্রাম, লালমাই ও লাকসামে দুইটি করে। 
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, লকডাউনে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সোমবার ৩৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা ছাড়াও জেলা প্রশাসন ৩৪৬ গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। করোনা প্রতিরোধে সরকারের দেওয়া যে কোন নির্দেশনা পালনে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।