তিন মাসে সিনোফার্মের দেড় কোটি করোনা টিকা আসবে দেশে : পররাষ্ট্রমন্ত্রী
Published : Wednesday, 7 July, 2021 at 12:44 PM
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, চীন থেকে প্রতি মাসে সিনোফার্ম উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার ৫০ লাখ ডোজ করে তিন মাসে দেড় কোটি টিকা আসবে।
তিনি আরও জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে সপ্তাহ খানেকের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ২৫ লাখ ডোজ এবং চলতি মাসেই ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা।