ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দোহারে সোয়া ৫ কোটি টাকার চায়না জাল জব্দ
Published : Wednesday, 7 July, 2021 at 12:21 PM
দোহারে সোয়া ৫ কোটি টাকার চায়না জাল জব্দবাংলাদেশ নৌ পুলিশ কর্তৃপক্ষ ঢাকার দোহার উপজেলায় রাতব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকার  দোহার  নতুনবাজার এলাকা  থেকে পাঁচ লাখ মিটার চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা এ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশপ্রধান মো. আতিকুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের উৎপাদন বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ।

দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার নিষিদ্ধ ঘোষিত  জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চায়না জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।