নেইমার জাদুতে পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল
Published : Wednesday, 7 July, 2021 at 12:00 AM
ব্রাজিল প্রথমার্ধে খেলল ফেভারিটের মতোই। আগের ম্যাচে জয়ের দুই কুশীলবই গড়ে দিলেন ব্রাজিলের ভাগ্য। কোপা আমেরিকার সেমিফাইনালে নেইমারের বাড়ানো বলে লুকাস পাকেতার ল্যভেদ। দ্বিতীয়ার্ধে কিছুণ ধুঁকল বটে, কিন্তু হজম করেনি কোনো গোল। তাতে পেরুকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। তাতে টানা দ্বিতীয়বারের মতো উঠে গেছে প্রতিযোগিতার ফাইনালেও।
ম্যাচের প্রথম থেকেই পেরুর রণে কড়া নাড়ছিলেন নেইমার, এভারটনরা। ৭ মিনিটে সুযোগও পেয়েছিলেন। কিন্তু রিশার্লিসনের সে কাটব্যাক থেকে শটটা জোরাল ছিল না তেমন, সহজ সেভে পেরুকে বিপদমুক্ত করেন গোলরক গালেসে।
১৯ মিনিটে প্রথম বড় সুযোগটা পায় ব্রাজিল। সে যাত্রায় গোলরক গালেসের কল্যাণে গোল হজম করেনি পেরু। ক্যাসেমিরোর থ্রু বল থেকে লুকাস পাকেতা বাইলাইনের কাছে পেয়ে যান বল, তার কাটব্যাক থেকে নেইমারের জোরালো শট ঠেকিয়ে দেন গালেসে। রিশার্লিসনের ফিরতি চেষ্টাটাও এরপর শেষ হয়েছে গালেসের সেভ থেকেই।
তবে ম্যাচের অচলাবস্থা ভাঙে খেলার ৩৪ মিনিটে। নেইমার দারুণ এক আক্রমণের শেষ দিকে ঢুকে পড়েন পেরু রণে। ততণে চার পেরুভিয়ান ডিফেন্ডার ছেঁকে ধরেছেন তাকে, নেইমার বল হারাননি তাতে, দারুণ কোজ কন্ট্রোলে বল দখলে রেখে শেষে বাড়ান সতীর্থ লুকাস পাকেতাকে। তার প্রথম ছোঁয়াতেই করা দারুণ শটে ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে। এই সবেধন নীলমণি গোলে এগিয়েই বিরতিতে গেছে কোচ তিতের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের পারফর্ম্যান্স কোচ তিতেকে কিছুটা ভাবনায় রাখবে বটে। তবে একটা তথ্য তিতেকে তো বটেই, আশা দেখাতে পারে খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদেরও। এর আগে ব্রাজিল আর পেরু দুইবার মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। ১৯৭৫ এ জিতেছিল পেরু আর ১৯৯৭ এ শেষ হাসি ছিল ব্রাজিলের। সে দুই আসরের শিরোপাজয়ী দল ছিল ব্রাজিল-পেরু সেমিফাইনালে জেতা দলই। আগের দুইবার হয়েছিল, তবে কি এবারও?