কেন্দ্রীয় চুক্তি নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে লঙ্কাকাণ্ড ইংল্যান্ড সফর নিয়ে শঙ্কা
Published : Monday, 7 June, 2021 at 12:00 AM
কেন্দ্রীয়
চুক্তি ও বেতন কমানো নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
খেলোয়াড়রা আন্দোলনে নেমেছেন। আর তাতে করে ইংল্যান্ড সফর নিয়ে শঙ্কা তৈরি
হয়েছে।
রোববার পর্যন্ত খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেননি। এমনকি স্বাক্ষর করেননি ইংল্যান্ড সফরের চুক্তি পত্রেও!
শ্রীলঙ্কার
নতুন কেন্দ্রীয় চুক্তিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের বার্ষিক বেতন ১ লাখ ৩০
হাজার ডলার থেকে কমিয়ে ৮০ হাজার ডলার করা হয়েছে। আর দিমুথ করুণারতেœর
বার্ষিক বেতন ৭০ হাজার ডলার থেকে কমিয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। এভাবে
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া সবার বেতনই কমানো হয়েছে। সেটা নিয়েই
আন্দোলনে নেমেছেন ক্রিকেটাররা।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন আভিষকা
ফার্নান্দো, রোশান সিলভা, নুয়ান প্রদীপসহ আরও ১৪ ক্রিকেটার। যারা ঘরোয়া ও
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা সত্ত্বেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি।
খেলোয়াড়দের
দাবি কেন্দ্রীয় চুক্তি, ইংল্যান্ড সফরের চুক্তিতে তারা কোনোভাবেই স্বাক্ষর
করবে না যতোক্ষণ না এই সমস্যার একটা যৌক্তিক সমাধান না হয়।
উদ্ভুত
পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী আসলে ডি সিলভা বলেছেন,
‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের কাছ থেকে কোনো প্রস্তাব পাইনি। তবে
আমি মনে করি তাদের অন্তত ইংল্যান্ড সফরের চুক্তিতে স্বাক্ষর করা উচিত।’
তবে
ধারনা করা হচ্ছে আজ রোববার খেলোয়াড়রা ইংল্যান্ড সফরের চুক্তিতে স্বাক্ষর
করতে পারেন। ৩৮ খেলোয়াড়ের পক্ষ থেকে নিযুক্ত করা আইনজীবি তাদের দাবি-দাওয়া
নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে পারেন।
শ্রীলঙ্কা দল তিনদিন পর ৩ ম্যাচ ওয়ানডে ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে।