ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মৃত ভাইয়ের স্মরণে ফুটবল খেলতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু
Published : Monday, 7 June, 2021 at 12:00 AM
২০১৮ সালে সাইক্লিংয়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রোক্কো। তিন বছর পর তার আরেক ভাই জিউসেপ্টে পেরিনো ফুটবল মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন। ম্যাচটা আয়োজন করা হয়েছিল মৃত রোক্কোর স্মরণে। সেই ম্যাচ খেলতে নেমে পিরোনো চলে যান না ফেরার দেশে।
গত বুধবার ইতালির নেপলসে এমন ঘটনা ঘটে। ইতালির দ্বিতীয় সারির ফুটবল ক্লাবে খেলেন পেরিনো। ইবোলিতানা থেকে ২০১২ সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। ইবোলিতানা এখন সিরি আ বি লিগে খেলছে। পেরিনো পার্মা ঘুরে এখন ভিগর লামেজিয়া ক্লাবে খেলছেন।
ফুটবল মাঠে খুব পরিচিত মুখ নেন পেরিনো। কিন্তু সেই ফুটবল খেলতে গিয়ে খবরের শিরোনাম হলেন। মৃত ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় নিয়ে এ ম্যাচ আয়োজন করা হয়।
ম্যাচ চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসরা মাঠে ঢুকে ট্রিটমেন্ট শুরু করলেও তার আগেই না ফেরার দেশে চলে যান তিনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।