প্রজন্মকে সম্পৃক্ত করে প্রতিবেশ পুনরুদ্ধারের অঙ্গীকার বার্ডে উদযাপিত হল বিশ্ব পরিবেশ দিবস
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
গতকাল ৫ জুন বার্ড কর্তৃক সমন্বিত কৃষি কর্মকা-ের মাধ্যমে কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন জীবিকার মানোন্নয়নে বাস্তবায়নাধীন ‘লালমাই-ময়নামতি প্রকল্প’-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে, বেলা ১১ টায় প্রকল্পের সুফলভোগীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমির প্রশাসনিক ভবন ও প্রধান ফটক সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কারপোর্চে এসে শেষ হয়। র?্যালিতে প্রকল্পভুক্ত বিভিন্ন গ্রাম সংগঠনের সদস্যগণ পরিবেশ বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার প্রদর্শন করেন। র?্যালি শেষে বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: শাহজাহান বক্তব্য রাখেন। এ সময় বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন, লালমাই-ময়নামতি প্রকপের উপ-প্রকল্প পরিচালক ড. মো: আনোয়ার হোসেন ভূঁইয়া, বার্ডের অন্যান্য অনুষদবৃন্দ ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক তাঁর বক্তব্যে, প্রতিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ দূষণ রোধে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি বলেন, লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সুফলভোগীদের মাঝে দেশীয় প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে এবং পরিবেশ সম্মত কৃষিকাজে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা এই পাহাড়ি অঞ্চলের প্রতিবেশ ও টেকসই কৃষিজ উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে লালমাই-ময়নামতি প্রকল্পের উদ্যোগে সুফলভোগীদের মাঝে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়। উল্লেখ্য যে, লালমাই-ময়নামতি প্রকল্প ২০১৭ সাল থেকে কুমিল্লার সদর দক্ষিণ, আদর্শ সদর ও বুড়িচং উপজেলার ৬৮টি গ্রামে কৃষিভিত্তিক বিভিন্ন কর্মকা- বাস্তবায়ন করে আসছে। চলতি বছরের জুনে সমাপ্ত হতে যাওয়া প্রকল্পটি ইতিমধ্যে কৃষিনির্ভর কম্যুনিটির উন্নয়নে দেশব্যাপী রূপান্তরযোগ্য মডেল হিসেবে প্রশংসা অর্জন করেছে।