ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
গতকাল ৫ জুন শনিবার বিশ্ব পরিবেশ দিবস। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য “বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা” বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফিরানো সম্ভব নয় কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের পরিবেশকে আরও সবুজ করতে পারি এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লা আঞ্চলিক শাখা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিভিন্ন জাতের প্রায় শতাধিক বৃক্ষরোপণ ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকিরুল ইসলাম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল, সহকারী পরিচালক হাসপাতাল ডাঃ দেবাশীষ চক্রবর্তীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বাপা কুমিল্লা জেলার সভাপতি অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় সকল জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি