ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইপিএলের বাকি অংশ হবে আরব আমিরাতে
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ড নয়, মাঝপথে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আজ শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুকা তথ্যটি সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আসরটি পুনরায় আয়োজন করা হবে। বোর্ডের সকল সদস্যই নাকি আমিরাতে বাকি আইপিএল আয়োজনের পে রায় দিয়েছেন।
বেশ কয়েকটি দলের ক্রিকেটার-স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। বাকি ৩১টি ম্যাচ যে ভারতে আয়োজনের সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে বিসিসিআই জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতের আইপিএল না করার কারণ বৃষ্টির মৌসুম। ওই সময়ে ভারতের সব রাজ্যেই বৃষ্টিপাত হয়। এমন সময়ে আইপিএল আয়োজন করলে ম্যাচগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি।
আইপিএলের ভেন্যু ঠিক হয়ে গেলেও কবে থেকে শুরু হবে তা জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রতিযোগিতা চলতে পারে। সে েেত্র এক দিনে দুই ম্যাচের সংখ্যা বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করার চেষ্টা করা হবে। গতবার আমিরাতে আইপিএল আয়োজন করে বিসিসিআই বেশ সাফল্য পেয়েছিল। একাধিক ক্রিকেটারও বলেছিলেন, সে দেশে জৈব সুরা বলয় অনেক শক্তিশালী ছিল।