ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আর্জেন্টিনার জনগণ চায় না কোপা আমেরিকা হোক!
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
কোপা আমেরিকা শুরু হতে আর ১৫ দিনের মতো বাকি। আগামী ১৩ জুন আর্জেন্টিনায় শুরু হবে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। কলম্বিয়ায় গৃহযুদ্ধ চলার কারণে সবগুলো ম্যাচ আর্জেন্টিনাতেই হওয়ার কথা। ১০টি দল এতে অংশ নেবে। কিন্তু লিওনেল মেসির দেশের জনগনই তো চায় না যে তাদের দেশে কোপা আমেরিকার আসর বসুক! এএফপি প্রকাশিত এক জরিপে ৭০ শতাংশ আর্জেন্টাইন কোপা আমেরিকা আর্জেন্টিনায় আয়োজনের বিপে মত দিয়েছেন।
দণি আমেরিকার দেশটিতে সম্প্রতি ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। ৪ কোটি ৫০ লাখ মানুষের দেশটিতে গত বৃহস্পতিবার ৪১ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হলেন প্রায় ৩৬ লাখ মানুষ! বৃহস্পতিবার মারা গেছেন ৫৫১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৬ হাজারের বেশি। দেশটিতে এখন ৯ দিনের লকডাউন চলছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লা ভিজ্জোত্তি বলেছেন, এই অবস্থায় বিভিন্ন দেশ থেকে ১০০০ থেকে ১২০০ মানুষ যদি আর্জেন্টিনায় আসে, তাহলে করোনা মোকাবেলা কঠিন হয়ে যাবে।
কোপা আমেরিকার আসরটি গত বছর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে এই বছরে আনা হয়েছে। করোনা পরিস্থিতিতে কলম্বিয়া আসরটি এবারও দুই মাস পেছানোর আবেদন জানিয়েছিল। কিন্তু ফুটবলের সূচিতে ঝামেলা হওয়ার আশঙ্কায় কনমেবল তা মানেনি। আর্জেন্টাইন সরকার গত বুধবার করোনার স্বাস্থ্যবিধির বিষয়ে কনমেবলকে কিছু শর্ত বেঁধে দিয়েছে। শর্তগুলো পালন করতে পারলেই শুধুমাত্র আর্জেন্টিনায় কোপার আসর বসতে পারে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত বুয়েনস এইরেসের কর্মকর্তারা কনমেবল থেকে কোনো জবাব পাননি।