ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হারভেস্টার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু
Published : Wednesday, 5 May, 2021 at 8:14 PM
হারভেস্টার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যুদিনাজপুরের বিরামপুর উপজেলার কানিকাটাল গ্রামে হারভেস্টার মেশিনের (ধান কাটা-মাড়ার আধুনিক যন্ত্র) ধাক্কায় এক শিশুর মৃত্যু ঘটেছে। পুলিশ হারভেস্টার মেশিনটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, দিওড় ইউনিয়নের আঠারজানি গ্রামের কামরুজ্জামান বাদশার হারভেস্টার মেশিনে কানিকাটাল মাঠে বোরো ধান কাটার কাজ চলছিল। মঙ্গলবার বিকালে ধান কাটার সময় কানিকাটাল গ্রামের আলমগীর হোসেনের পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র মোরসালিনকে (১০) মেশিনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই হারভেস্টার মালিক ও চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। হারভেস্টার মেশিনটি জব্দ করা হয়েছে।