ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিকশাচালককে নির্যাতন, সেই ব্যক্তি কারাগারে
Published : Wednesday, 5 May, 2021 at 5:46 PM
রিকশাচালককে নির্যাতন, সেই ব্যক্তি কারাগারেপুরান ঢাকার বংশালে এক রিকশাচালককে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা নির্যাতনকারী সুলতান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে সাধারণ ডাইরি অনুযায়ী ওই আসামিকে হাজির করা হয়। এরপর বংশাল থানার উপ-পরিদর্শক মো. আলী রেজা মামুন বলেন ওই ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার জন্য। এসময় আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে মঙ্গলবার (৪ মে) দুপুরের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখান দেখা যাচ্ছে, এক ব্যক্তি রিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন। এক পর্যায় দেখা যায়, রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।