ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৩ মে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ
Published : Wednesday, 5 May, 2021 at 5:29 PM
২৩ মে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কানদের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে। আসন্ন সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। লঙ্কান কিক্রেটাররা বাংলাদেশে পৌঁছে ১৮ মে পর্যন্ত থাকবেন কোয়ারেন্টিনে।