দেবিদ্বারে এতিম শিশুদের সাথে ইফতার করলেন ইউএনও
Published : Wednesday, 5 May, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার পৌরসভার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিব হাসান, সহধর্মীনি মিসকাত আফরিন। এসময় তিনি সরকারি শিশু পরিবার পরিদর্শন ও শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় ইউএনও রাকিব হাসান বলেন, সমাজে অনেক শিশু রয়েছেন যারা সুবিধা বঞ্চিত। তারা হয়তো অনেকেই ঝড়ে পড়ছে শিক্ষার আলো থেকে। এসব শিশুদের পাশে থাকার খুব ইচ্ছে রয়েছে। শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার করে নতুন উপলব্ধি হয়েছে। আমরা সকলে যার যার অবস্থান থেকে এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা অনেক দূর এগিয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর সচিব মো. ফখরুল ইসলাম, বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন, শিশু পরিবারের সহকারী শিক্ষক মো. আবদুল কাইয়ুম সরকার, বশিরুল আলম ফরিদ মিয়া, কম্পাউন্ডার একেএম সামসুল আরেফিন, নার্স বেগম কামরুন নাহার, অফিস সহায়ক জেসমিন আক্তারসহ শিশু পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় দোয়া মুনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. সাইফুল ইসলাম।