কিংসের পাঁচ মিনিটের ঝড়ে ভাঙলো পুলিশের ব্যারিকেড
Published : Wednesday, 5 May, 2021 at 12:00 AM
শুরুর
দিকেই সহজ সুযোগ। ১৬ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়নদের
ডাগাউটে স্বস্তির আভাস; কিন্তু সে যাত্রা কিংসকে হাসতে দেয়নি পুলিশ এএফসির
গোলরক আরিফুজ্জামান হিমেল। ব্রাজিলিয়ান রবসন রবিনহোর পেনাল্টি রুখে দিয়ে
হিমেল দুশ্চিন্তার ভাঁজ এঁকে দেন চ্যাম্পিয়নদের কোচ ব্রুজনের কপালে।
হিমেলের
পেনাল্টি রুখে দেয়াটা যেন বাড়তি রসদ জোগায় পুলিশ দলকে। কিংসরে দুর্দান্ত
আক্রমণগুলো তারা আটকে দিয়ে ম্যাচকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত টেনে নেয়
গোলশূন্যভাবে। কিন্তু ৫৭ মিনিট পর্যন্ত আটকে রাখা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে
যায় কিংসের পাঁচ মিনিটের ঝড়ে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।
৫৮
মিনিটে রবিনহোর ক্রসে বক্সের ভেতর থেকে তৌহিদুল আলম সবুজ হেডে গোল করে
এগিয়ে দেন দলকে। ৬২ মিনিটে ডান দিক থেকে ব্রাজিলিয়ান ফার্নান্দেজের কর্নারে
তপু বর্মন হেডে ব্যবধান দ্বিতীয় করেন। ওই ৫ মিনিটেই পুলিশের কাছ থেকে
ম্যাচটি বের করে নেয় বসুন্ধরা কিংস।
রবিনহোর পেনাল্টি রুখলেও কিংসকে শেষ
পর্যন্ত রুখতে পারেনি পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ঝড়ে বর্তমান
চ্যাম্পিয়নরা পুলিশকে ছিটকে দেয় ম্যাচ থেকে। পরে মতিন মিয়া সহজ সুযোগ নষ্ট
না করলে জয়ের ব্যবধান বাড়াতে পারতো কিংস।
১৩ তম জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করলো কিংস। ১৪ ম্যাচে পুলিশের পয়েন্ট ১৩।