ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ৬
Published : Sunday, 4 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশ ও বিজিবি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফয়েজ আহাম্মেদ ও রুহুল আমিন নামের দুই মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুল আমীন, কাউছার হামিদ খান, বিল্লাল হোসেন, সোনা মিয়াকে গ্রেফতার করে করাগারে পাঠিয়েছে। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফয়েজ আহাম্মেদ ও রুহুল আমিনের কাছ থেকে ১৭৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহার নেতৃত্বে থানার এসআই মনিরুল ইসলাম, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই আজিজুর রহমান, এএসআই নুরুল আমীন গত শুক্রবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাকই, দক্ষিণ চান্দলা, অলুয়া ও ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় টাকই গ্রামের আবুল হাশেমের ছেলে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রাপ্ত পলাতক আসামী নুরুল আমীন (৩৯), দক্ষিণ চান্দলা গ্রামের হাসেম খানের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাউছার হামিদ খান (৩২), অলুয়া (কৃষ্ণপুর) গ্রামের ছায়েদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৫) এবং ব্রাহ্মণপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সোনা মিয়া (৪৫) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ ছাড়াও একইদিন সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির বিজিবি’র হাবিলদার মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবি সদস্যরা ঐ এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের মৃত শহিদুল হকের ছেলে ফয়েজ আহম্মেদ (১৯) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (২৮) কে ১৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে বিজিবি একই রাতে ব্রাহ্মণপাড়া থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানা পুলিশের নিকট সুপর্দ করেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের শনিবার (৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।