সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল তিন যুগ্ম আহবায়কসহ ১৫ সদস্যের পদত্যাগ
Published : Sunday, 4 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: ‘বিতর্কিত ও ব্যক্তিস্বার্থে’ ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলাধীন সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে তিন যুগ্ম আহবায়কসহ ১৫ সদস্য পদত্যাগ করেছে। পদত্যাগ করা সদস্যদের অভিযোগ ঘোষিত কমিটিতে বৈষম্য তৈরি, সিনিয়র জুনিয়র সমন্বয়হীনতা ও ত্যাগি নির্যাতিত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
পদত্যাগ করা নেতারা অভিযোগ, গত ১ এপ্রিল ২০২১ তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যে সমন্বয়হীন আহ্বায়ক কমিটি দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কমিটির কারণে আঞ্চলিক বৈষম্য তৈরি, সিনিয়র জুনিয়র সমন্বয়হীনতা, হামলা-মামলা ও ত্যাগি নির্যাতিত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে তাই আমরা উক্ত কমিটি থেকে সেচ্ছায় কমিটি থেকে পদত্যাগ করেছি। অবিলম্বে সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের সাথে আলোচনার মাধ্যমে সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক টিম, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদের কাছে উক্ত কমিটি বাতিল করে অনতিবিলম্বে নতুন কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।
পদত্যাগ করা নেতারা হলেন, সদর দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ডা. ফজলুর রহমান (মিন্টু), মাস্টার শাহজাহান খোকন, মনিরুল হক, সদস্য আ জ ম ইকবাল (সোহেল), ইমামুল হাসান রুবেল, আব্দুল্লাহ আল মাহমুদ অজু, মো. খোরশেদ আলম, ডা. মো. শরিফ, আনিছুর রহমান, মো. ইকবাল হোসেন, দৌলত আহাম্মেদ, মো. খুরশেদ আলম, সৈকত সাহা, সিব্বির আহাম্মেদ, মো. জহির ও মাসুদুর রহমান।