মুখোমুখি চট্টগ্রাম টাইগার্স-গৌরীপুর থান্ডার্স জুভেন্টাস-ইয়ং স্টার কালিয়াজুরি---

ক্রীড়া
প্রতিবেদক: স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল আজ।
একদিনে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় চট্টগ্রাম টাইগার্সের
মুখোমুখি হবে গৌরীপুর থান্ডার্স এবং দ্বিতীয় সেমিফাইালে বিকাল সাড়ে ৩টায়
জুভেন্টাস কাব বনাম ইয়ং স্টার কাব-কালিয়াজুরি। কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি
আয়োজিত ৯২ টি দলের অংশগ্রহনে এই টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
হচ্ছে।
গত ২৯ মার্চ ৩য় ও ৪র্থ কোয়ার্টার ফাইনালে জয়ী হয় গৌরীপুর
থান্ডার্স গ্ল্যাডিয়েটর্স এবং ইয়ং স্টার কাব-কালিয়াজুরি। তৃতীয় কোয়ার্টার
ফাইনালে টসে জিতে ব্যাট করতে নামে ভাই ব্রাদার্স। ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে
১২৪ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে ১০ বলে ২৮ রান করেন রিংকু এবং ৮ বলে ২০
রান করেন তন্ময়। গৌরীপুরের হানিফ নেন ২৬ রানে ৪ উইকেট এবং রুবেল নেন ১৮
রানে ৩ উইকেট। জবাবে ব্যাট কতে নেমে ৯ ওভারেই ১ উইকেটে জয় পায় গৌরীপুর।
দলের পক্ষে সর্বোচ্চ ১০ বলে ৪০ রান করেন তুষার। ভাই ব্রাদার্সের
মাইনুদ্দিন নেন ২৬ রানে ৩ উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন
গৌরীপুরের তুষার।
পরের ম্যাচে জাঙ্গালিয়া ইলেভেনের বিরুদ্ধে ৫২ রানে জয়
পায় কালিয়াুজুরি ইয়ং স্টার কাব। টসে জিতে ফিল্ডিং নেয় জাঙ্গালিয়া। ব্যাট
করতে নেমে টুর্নামেন্টে ব্যাক্তিগত সর্বোচ্চ ব্যক্তিগত রানের অধিকারী ৩৫
বলে ১১৭ রান করা আকতারের উপর ভর করে ১৭৮ রানের বিশাল সংগ্রহ করে ইয়ং
স্টার। জাঙ্গালিয়ার তারেক নেন ২৯ রানে ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে
৯ ওভার ২ বলে ১২৬ রানে গুটিয়ে যায় জাঙ্গালিয়া ইলেভেন। দলের পক্ষে মেহেদী
করেন ৯ বলে ৩৪ রান। ইয়ং স্টারের পিন্টু নেন ১৪ বলে ৩ উইকেট এবং ২১ রানে ৩
উইকেট নেন সুজন। ৫২ রানের বিশাল জয় পায় ইয়ং স্টার কাব কালিয়াজুরি।
এর
আগে প্রথম কোয়ার্টার ফাইনালে ফৌজদারি রাইডার্সকে ৭৪ রানে হারায় চট্টগ্রাম
টাইগার্স এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোগলটুলী একাদশকে হারায় জুভেন্টাস
কাব।