ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষেএনট্রাস্ট গ্রুপের এলইডি টিভি কাপ ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
Published : Wednesday, 31 March, 2021 at 12:00 AM
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণজয়ন্তী ও বাঙ্গালী জাতির মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতকার্ষিকী উদযাপন উপলক্ষে এনট্রাস্ট গ্রুপের সৌজন্য ডাবল এলইডি টিভি কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার সদর দক্ষিন উপজেলার গলিয়ারা এলাকার লক্ষীপুর চৌমুহনীতে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল হাই বাবলু,সদর দক্ষিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী আবদুর রহিম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  নাসিমা আক্তার পুতুল, তরুন শিল্পপতি এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩ নং গলিয়ারা (উত্তর) ইউপি চেয়ারম্যান মো.ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস মিয়া ইদু। সঞ্চালনা করেন যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন।এসময় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিল।  এ ভলিবল টুর্নামেন্টে ৬ টি অংশ গ্রহণ করে। রবিবার ফাইনাল খেলায় ৩-১ সেটে শিমপুর ভলিবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেউরা শান্তিনগর একাদশ।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও জ্ঞাননির্ভর তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাস্তবে রূপ নিয়েছে। আজকে খেলাধুলা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য অজর্ন করেছে। বাংলাদেশকে সমৃদ্ধিও পথে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আয়োজনের উদ্যেক্তা তরুন শিল্পপতি এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন বলেন, আমাদের এ এলাকা এক সময় ভলিবল এর জন্য সুপরিচিত ছিল। কালের পরিক্রমায় এলাকায় ভলিবলসহ খেলাধুলা অনেকটা ঝিমিয়ে পড়েছিল। আমাদের প্রিয় নেত্রী জাতিরজনকের সুযোগ্য করা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে এক যুগে ‘অগ্রগতির সুবর্ণরেখা’য় বিশে^র নতুন এক বাংলাদেশের পরিচয় লাভ করেছে। অবকাঠামো উন্নয়ন সহ দেশের শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়ায় অভূতপূর্ব পরিবর্তন এসেছে। আমরা নেত্রী ভিশন বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবজন্মশতবার্ষিক তে এলাকাবাসীর এ উদ্যেগ ও আয়োজনে পাশে রয়েছি। ক্রীড়া চর্চা বাড়তে পারলে এলাকার যুব সমাজ মাদকসহ বিপদগামীতার হাত থেকে রক্ষা পাবে। এ কাজে এলাকার রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্টজনদের ব্যাপক সাড়া পেয়েছি সর্বস্তরের মানুষ উৎসবের আমেজে খেলা উপভোগ করেছে এতে আমি আনন্দিত। আগামী দিনগুলিতেও এলাকাবাসীর সকল ভালো উদ্যেগের সাথে থাকব ইনশাল্লাহ।