ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ধর্ষণ মামলা ১৮০ দিনে নিষ্পত্তি মনিটরিংয়ে কমিটি
Published : Wednesday, 3 March, 2021 at 3:38 PM
ধর্ষণ মামলা ১৮০ দিনে নিষ্পত্তি মনিটরিংয়ে কমিটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি হচ্ছে কিনা তা মনিটরিং করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়)। আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক প্রতিবেদন আজ হাইকোর্টে দাখিল করা হয়।