ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অসুস্থ এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি
Published : Wednesday, 3 March, 2021 at 12:59 PM, Update: 03.03.2021 1:02:24 PM
অসুস্থ এইচ টি ইমাম সিএমএইচে ভর্তিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

তার ছেলে তানভীর ইমাম বুধবার বলেন, “উনি সিএমএইচে ভর্তি আছেন।”

৮২ বছর বয়সী এইচ টি ইমাম কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন বলে তার পরিবারের ঘনিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন।

এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী মো. আকবর বলেন, “সিএমএইচে স্যারের চিকিৎসা চলছে। আপনারা স্যারের জন্য দোয়া করবেন।”

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।