ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
???বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মধুপুকুর এলাকার মোহাম্মদ আকতারের ছেলে মাসুম (২১) ও আলম (৩০)।
বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর সোহেল রানা জানান, দুই ভাই মোটরসাইকেলে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাব ইন্সপেক্টর সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।