
কুমিল্লা লাকসাম উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে গতকাল,সোমবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে কাবাডি প্রতিযোগিতার সমাপনীতে পুরস্কার বিতরণ করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল। লাকসাম উপজেলার ০৫ টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন বালক-বালিকা (একক-দ্বৈত) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার জানান, বর্তমান করোনা পরি¯ি’ততে স্বা¯’্যবিধি মেনে সীমিত পরিসরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হ”েছ। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে যে কোন ধরণের ক্রীড়া চর্চা অনসীকার্য। এ প্রতিযোগিতার ফলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও ¯’ানীয় গণ্যমান্য ব্যাক্তি উপ¯ি’ত ছিলেন।