ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মালিকানা জায়গা দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মানের অভিযোগ
সৌরভ মাহমুদ হারুন
Published : Monday, 4 January, 2021 at 4:25 PM
ব্রাহ্মণপাড়ায় মালিকানা জায়গা দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মানের অভিযোগ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে মালিকানা জায়গা দিয়ে  জোরপূর্বক ভাবে রাস্তা  নির্মান করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে,  উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত্যু সোবহান মিয়ার ছেলে মারফত আলীর জমির পাশ  দিয়ে একই এলাকার কিছু লোক জোরপূর্বক বেশ কয়েক দিন ধরে মাটি কেটে ব্যক্তিগত রাস্তা নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। জমির মালিক মারফত আলী  অভিযোগ করে বলেন গত ২৯ ডিসেম্বর উপজেলা সহকারী  কমিশনার ভুমি বরাবর রাস্তার নির্মাণ কাজ  বন্ধ করার জন্য আবেদন করেন। মারফত আলী জানান,  আমার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে।  আমি বাধা দিলে একই গ্রামের মৃত মন্জু মেম্বারের ছেলে আশরাফের নেতৃত্বে ৭/৮ জন লোক  আমাকে গালমন্দ ও হুমকি ধমকি দেয়। আমি নিরোপায় হয়ে উপজেলা সহকারী কমিশনারের নিকট রাস্তা বন্ধের প্রতিকার চেয়ে আবেদন করি।
এ ব্যাপারে রাস্তা নির্মাণকারি আশরাফ জানান, রাস্তাটা তৈরি করা আমাদের একান্ত দরকার, আমরা কয়েক জন মিলে জমির মালিকের কাছে গিয়েছিলাম, তিনি রাস্তা নির্মাণে বাধা প্রধান করেন।
এব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মোহাম্মদ জাফর সাদেক চৌধুরী বলেন রাস্তা নির্মাণ কাজ বন্ধের আবেদন জানিয়ে একটি অভিযোগ আমার নিকট জমা দেয়া হয়েছে। আবেদনের বিষয়ে তদন্ত করার জন্য স্থানীয় তহশিলদার কে বলেছি। তদন্ত করে আমাকে জানালে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।