
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মাছিমপুর-নারায়নবাতুড়া-মাটিয়াগোদা ও দৌলখাঁড় সংযোগ সড়কটি পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল সোমবার মাছিমপুর গ্রামে সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ফরহাদ মোল্লা, আতাউর রহমান ভূঁইয়া, হারুনুর রশিদ, আবদুল্লা আল মামুন, প্রবাসী কামাল চৌধুরী, কলেজ শিক্ষার্থী আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার জনগুরুত্বপূর্ণ মাত্র দুই কিলোমিটার দৈর্ঘ্যরে কাঁচা সড়কটি পাকা না করায় ৪টি গ্রামের অন্তত দশ সহস্রাধিক মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হ”েছ। কাঁচা সড়কটির বিভিন্ন ¯’ানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতি বছর এলাকাবাসী ব্যক্তিগত উদ্যোগে চাঁদা তুলে হাজার হাজার টাকা খরচ করে এসব গর্তে ইট-সুরকি ফেলে সড়কটি কোন রকম যাতায়াতের উপযোগী রাখেন। বর্ষাকালে সড়কটি পানির নিচে তলিয়ে যায়। ফলে এলাকাবাসীকে যাতায়াতে আরো বেশি দুর্ভোগ পোহাতে হয়। অল্প বৃষ্টিপাত হলে সড়কটি দিয়ে গাড়ি নিয়ে যাতায়াততো দুরের কথা, পায়ে হেঁটে চলাও দুরুহ হয়ে যায়। এতে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত, অসু¯’ রোগীদের হাসপাতালে আনা- নেয়া এবং মালামাল পরিবহনে খুব দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া সড়কটির বিভিন্ন¯’ানে পুকুরে গার্ডওয়াল না থাকায় সড়কটি পাশ^বর্তী পুকুরে বিলীন হয়ে যা”েছ। এলাকাবাসী কাঁচা সড়কটি দিয়ে ভোগান্তির মধ্যে ¯’ানীয় দৌলখাঁড়, বক্সগঞ্জ ও বটতলী হয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করেনা। কিš‘ স্বাধীনতার দীর্ঘ ৪৯বছরেও সড়কটি পাকাকরণ না হওয়ায় এলাকাবাসীকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হ”েছ।
এবিষয়ে নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটির উন্নয়নে প্রজেক্টে প্রস্তাবনা দেয়া হয়েছে। প্রজেক্ট শুরু হলে সড়কটি পাকাকরণ কাজ শুরু হবে।