ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার টেস্টেও সহ-অধিনায়ক হলেন রোহিত
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে  আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা রোহিত শর্মা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির পরের দুই টেস্টে তিনি আজিঙ্কা রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে থেকেই এই হার্ডহিটিং ওপেনার ওয়ানডে আর টি-টোয়েন্টিতে বিরাট কোহলির ডেপুটি ছিলেন। এবার তিন ফরম্যাটেই তিনি এই দায়িত্ব পালন করবেন।