ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ডোবায় মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM, Update: 01.01.2021 12:48:34 AM
কুমিল্লায় ডোবায় মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা নগরীর কাটাবিল ডোবা থেকে এক অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল গাঙ্গলী মাঠের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে রাত ৮ টা পর্যন্ত ওই মরদেহের কোন পরিচয় পায়নি পুলিশ।
মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে ডোবার মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মুখে সাদা দাড়ি রয়েছে।