ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কণ্ঠশিল্পী সৈয়দ অমির নতুন একটি গান `ও জানরে '
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমির নতুন একটি গান। গানটির কথা ও সুর করেছেন তারিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব। গানটির মিউজিক ভিডিওতে অমির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ভিডিওটির গল্প লিখেছেন শিল্পী সৈয়দ অমি নিজেই ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান। মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত আঁচল। তিনি বলেন, ‘ও জান রে’ ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এটি দেখলে দর্শকরা সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। তাছাড়া গানটি খুব পছন্দ হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে অনেক আশাবাদী।
গানটি আমার অনেক বেশি পছন্দের। যখনি গানটি শুনলাম তখন আমার প্রাণ ছুঁয়ে গেছে। গানটি আমি অনেকবার শুনেছি।
ও জানরে’ এই গান দিয়েই সৈয়দ অমির সাথে আমার প্রথম অভিনয় করা একজন সঙ্গীত শিল্পী হয়েও অমি যথেষ্ট ভাল অভিনয় করেছে। একসাথে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।
সব কিছু মিলিয়ে আমরা খুব ভালোভাবে গানটির শুটিং করেছি ও শুটিং স্পটে অনেক মজা করেছি। আশা করি দর্শকরা আমাদেরকে ভিন্ন আঙ্গিকায় দেখতে পাবে।
কণ্ঠশিল্পী অমি বলেন, গানটি আমার অনেক পছন্দের একটি গান। এক বছর আগে গানটি বানিয়েছিলাম শুধুমাত্র ভালোভাবে মিউজিক ভিডিওটি করব বলে এতদিন গানটি রেখে দিয়েছি  প্রিয় নায়িকার সাথে অভিনয় করতে পেরে অনেক আনন্দিত। অভিনয়ে আরো রয়েছেন এল আর সীমান্ত, রাজু সরকার, তারিক তুহিন, শম্পা নিজাম।
সোস্যাল মিডিয়ায় আঁচল এবং আমাকে একসাথে দেখার পর পাবলিক রেসপন্স খুবই ভালো পাচ্ছি। হে গানটি নতুন বছরের শুরুতেই আসবে জি সিরিজের ব্যানার থেকে।
 চিত্রনায়িকা আঁচল ও আমাকে এক সাথে দেখে দর্শক ও আমার ভক্তরা বেশ মানিয়েছে বলে সাড়া পাচ্ছি। ইনশা আল্লাহ আশাকরি গানটি যেদিন রিলিজ হবে দশর্ক-শ্রোতারা ভালোভাবে মনে জায়গা করে নেবে। আর তাছাড়া এই নতুন বছরে আসছে আমার প্লেব্যাক জনপ্রিয় ডিরেক্টর সৈকত নাসির পরিচালিত দি বর্ডার মুভি তে আমার একটি গান। রাজু চৌধুরী পরিচালিত ছবিতে প্লেব্যাক করছি আমি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী।শুধু এই এপার বাংলায় নয় ওপার বাংলায় আমি বিবেক করেছি কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক লিনকন রয় চৌধুরির তিনটি গান প্লেব্যাক করেছি বিস্তারিত পরে জানিয়ে দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই আপনাদেরকে ভাল কিছু উপহার দিতে পারি।