ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা পৌর নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লার চান্দিনায় এক সাধারন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। চিঠি হাতে পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত বুধবার (৩০ ডিসেম্বর) চান্দিনা পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ জনিকে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন কারণ দর্শানোর ওই চিঠি প্রেরণ করেন।
জানা যায়,  প্রতীক বরাদ্দের পূর্বে গত ২৮ ডিসেম্বর কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তোফায়েল আহেমদ। পরে প্রতীক পাওয়ার পরে ৪০/৫০টি মোটর সাইকেলযোগে কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের করে পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন।
তবে প্রার্থীর বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে অবহিত করে চিঠি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয় নোটিশে।
এ ব্যাপারে চান্দিনা পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব জানান- যানবাহনযোগে কোনরূপ মিছিল বা শোভাযাত্রা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। কোন প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলর প্রার্থী তোফায়েল আহমেদ এর ক্ষেত্রে তাই ঘটেছে।
চান্দিনা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন জানান- নির্ধারিত ২৪ ঘন্টার মধ্যেই ওই প্রার্থী লিখিত জবাব দিয়েছেন। জবাবে তিনি প্রথমবারের মত নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
প্রসঙ্গত, চান্দিনা পৌর নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত ৫নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর প্রার্থী তোফায়েল আহমেদ জনি উটপাখি প্রতীকে প্রতিদ্বন্দি¦তা করছেন।