বুড়িচং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি ইউপির বাস্তবায়নে গতকাল ৩১ ডিসেম্বর এলাকার গরিব অসহায়, শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ওই ইউপির চেয়ারম্যান মো. লালন হায়দার।
এময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন পরিষদের সচিব আ: কুদ্দুছ মজুমদার, মো. আবুল হাশেম মেম্বার, মো. নজরুল ইসলাম কানু মেম্বার, মিজানুর রহমান মেম্বার, মো. জসিম উদ্দীন মেম্বার, সামিউল আহসান ভুইয়া সিপন মেম্বার, দেলোয়ার হোসেন মৃধা মেম্বার, পারভিন আক্তার মেম্বার, উম্মে কুলসুম মেম্বার ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি মো. ইকবাল হোসেন।