চান্দিনায় পৌর মেয়র মফিজুল ইসলামের উদ্যোগে দোয়া অনুষ্ঠান
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলামের উদ্যোগে মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মহারং মেয়রের নিজ বাস ভবনের সামনের মাঠে ওই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় তিনি- আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও পরে নৌকা প্রতীকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের প্রার্থীতা সরিয়ে নিয়েছেন বলে পৌরবাসীকে জানিয়ে দেন। এছাড়া তিনি নেতাকর্মী ও তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীমীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলাম বাহার, মো. মতিন মুন্সী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুবলীগ নেতা মো. মনির হোসেন, মো. মিজানুর রহমান, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।