বুড়িচংয়ের গোবিন্দপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ।।
মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মেসার্স কে আর ফুর্ড পোডাক্টাসে ভয়াবহ অগ্নিকা-ের ফলে ওই কোম্পানির খাদ্য সামগ্রী মেশিন পত্র ও অন্যান্য মালামাল সহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বুড়িচং উপজেলা ফার্য়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন সহ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফার্য়ার সার্ভিসের সূত্র ও কোম্পানির মালিক খলিলুর রহমান জানান গত মঙ্গলবার দিবাগত রাতে তার চানাচুর কোম্পানি মেসার্স কে আর ফুর্ড প্রোডাক্টসের কাজ বন্ধ করে সব শ্রমিক চলে যায়। রাত ২টায় হঠাৎ আগুনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন শোর চিৎকার করে এবং বুড়িচং ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। খবর পেয়ে বুড়িচং ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানার নেতৃত্বে ফার্য়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন সহ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে কোম্পানির মালিক খলিলুর রহমান জানান তার কোম্পানির চানাচুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং বিভিন্ন মেশিন যন্ত্রপাতিসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকা-ের সূত্র পাতের বিষয় সুনির্দিষ্ট কোন কারণ বলতে পারছে না। বুধবার দুপুরে বুড়িচং থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।