ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের স্মারক লিপি
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা চেয়ারম্যান, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ (বাবেশিপ্রতৃশ্রেপ) বুড়িচং উপজেলা শাখা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান এর হাতে স্মারকলিপি প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বুড়িচং উপজেলা শাখার সদস্য সচিব মোঃ হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য ও বুড়িচং উপজেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ শীল, বুড়িচং উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, নুরুল ইসলাম, আতিকুর রহমান, নাজমুল হোসেন, মোহাম্মদ সজিব ও কোষাধ্যক্ষ আমজাদ হোসেন ।