মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিনের গণসংযোগ
প্রকাশ: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম |

বুড়িচং প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ২৫ জানুয়ারি দিনব্যাপী বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাছির উদ্দিন ভূইয়া ইউনিয়নের ভারেল্লা বাজার ইসলামপুর, সোন্দ্রম, ভয়েরপাড়, শুভারামপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট প্রদান করার আহবান জানান। এসময় প্রধান অতিথি ছিলেন ইউপি আওয়ামী লীগের সভাপতি ও জিহান গ্রুপের সভাপতি শাহজাদা আহাম্মদ রনি।  
আরও উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি এম মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার, ইউপি আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ রিপন, কামরুল হাসান, ডা.জালাল উদ্দিন, হাজী আব্দুল আলিম, কামাল হোসেন, আব্দুল আউয়াল মাষ্টার, আব্দুল হক, মোঃ জসিম উদ্দিন, শাহ পরান মিয়াজী। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন: বুড়িচং ৭ নং মোকাম ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাহেব আলী, বুড়িচং ৮ নং ভারেল্লা উত্তর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এড. ইস্কান্দার আলী ভ্ইূয়া আমির একই ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. আবু কাউছার খাঁন গতকাল এলাকার জনগণের সাথে কুশল বিনিময় করেন। ছবি: বুড়িচং প্রতিনিধি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২