শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাতা গ্ৰেফতার
মাসুদ আলম।।
প্রকাশ: রোববার, ৮ আগস্ট, ২০২১, ১:২৭ পিএম আপডেট: ০৮.০৮.২০২১ ২:৩৬ পিএম |

কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাতা গ্ৰেফতারকুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটিক ভিডিও করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইয়াছিন (২০) নামে এক টিকটক নির্মাতাকে গ্ৰেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ আগস্ট) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ীর নিজ বাড়ি থেকে গ্ৰেফতার করে। ইয়াছিন ওই গ্ৰামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
এই টিকটক নির্মাতাকে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
 রবিবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, গত ২৭ জুলাই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ' দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার' এর বারান্দায় টিকটক ধরনের ভিডিও নির্মাণ করে Dw YASIN ও (@Sumaiya008) নামের লাইকি আইডিতে আপলোড করলে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মসজিদের বারান্দায় ভিডিও দেখে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসলে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ভিডিও নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালায় পুলিশ।
 পরে রবিবার দিবাগত রাতে টিকটক নির্মাতা ইয়াছিনের নিজ বাড়ি কুমিল্লা দেবিদ্ধার উপজেলার ভিংলাবাড়ী গ্ৰাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্ৰেফতারের পর সে স্বীকার করে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি। গ্ৰেফতার ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ভিজিটার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাতা গ্ৰেফতার
 প্রেস ব্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) মোঃ তানভীর আহ‌মেদ, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌ব) মোঃ আফজাল হো‌সেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান রাফী, ডিআইও ওয়ান মাঈনউদ্দিন খান, পু‌লিশ প‌রিদর্শক মোঃ মাইন উ‌দ্দিন অ‌ফিসার ইনচার্জ জেলা গো‌য়েন্দা শাখা, সত‌্যজিৎ বড়ুয়াসহ প্রমুখ।
অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন জেলা গো‌য়েন্দা শাখার এসআই প‌রিমল দাস পি‌পিএম,এসআই মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
এর আগে দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় ভিডিও করা টিকটকার ইয়াসিনকে গ্রেফতারের কাজ করেন অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২