জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আর্সেনালের
Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM
প্রাক-মৌসুম
প্রস্তুতিতে দারুণ ছন্দে থাকা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের আসর শুরু
করলো জয় দিয়ে। শুক্রবার রাতে ক্রিস্টাল প্যালেসকে তাদেরই মাঠে ২-০ গোলে
হারিয়েছে মিকেল আর্তেতার দল।
অথচ ম্যাচে বল দখলে এগিয়ে থাকা ক্রিস্টাল
প্যালেস আক্রমণে ঠিক সমানে সমান ছিল আর্সেনালের। দুই দলই ১০টি করে শট নেয়,
যার মধ্যে দুটি করে ছিল লক্ষ্যে।
শুরুতে গোটাকয়েক সুযোগ মিস করা
আর্সেনাল প্রথম সাফল্য পায় ম্যাচের ২০তম মিনিটে। কর্নারে জিনচেঙ্কোর হেড
পাসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেলির হেডে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জড়ায়
জালে। ওই গোল নিয়েই বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছির প্যালেস। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। বরং ৮৩তম মিনিটে তার খেয়ে বসে আত্মঘাতী গোল।
বুকায়ো সাকার ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মার্ক গেয়ি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।