ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের সামর্থ্য নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM
ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়া অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে উঠতে হলে এই দুটি ম্যাচ জিততেই হবে। আপাতত তাদের ভাবনায় বাংলাদেশ ম্যাচ, যাদের কাছে গত আগস্টে হেরে যায় সিরিজ। বিশ্বকাপে সেই বাংলাদেশকে দেখা না গেলেও তাদের নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া।
বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য দেন তিনি। বাংলাদেশে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ হেরে যাওয়ার কথা মনে করিয়ে এই স্পিনার রোববার (৩১ অক্টোবর) বললেন, ‘তারা (বাংলাদেশ) কী করতে পারে, সেটা নিয়ে সতর্ক অজিরা।’
অবশ্য ঢাকার মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন আছে জাম্পার, ‘ওই সিরিজের উইকেট সম্ভবত আমাদের খেলা অন্যতম বাজে আন্তর্জাতিক উইকেট।’ আগামী বৃহস্পতিবার দুবাইতে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। গত ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার একাই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছেন। এই ইংলিশ ওপেনারের চেয়েও ভিন্ন চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটসম্যানরা তৈরি করবে মনে করেন জাম্পা।
বাংলাদেশ এখন পর্যন্ত তিন ম্যাচের একটিও জিতেনি। আর অস্ট্রেলিয়া জিতেছে তিনটি।  
বাংলাদেশে সিরিজ খেলার অভিজ্ঞতা হয়েছে জাম্পার। চার ম্যাচ খেলে নেন ৫ উইকেট, এক ম্যাচে সর্বোচ্চ দুটি।