
নাটোরের নলডাঙ্গায় উত্তরা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মাধনগরের সিমলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর কোনো পরিচয় এখনো জানা যায়নি।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে ওই নারী এলাকায় ঘোরাফেরা করছিলেন। রবিবার বিকালের দিকে মাধনগর-বীরকুৎসার মাঝামাঝি স্থানে পারবর্তীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সদরে নেওয়ার সময় পথেই মারা যায়। ধারণা করা হচ্ছে নিহত নারীটি একজন মানসিক প্রতিবন্ধী।
মাধনগর রেল স্টেশনের স্টেশন মাষ্টার সাহেদ জামান বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।