ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে ৩০ হাজার ইয়াবাসহ বাংলাদেশি যুবক গ্রেফতার
Published : Sunday, 6 June, 2021 at 7:03 PM
ভারতে ৩০ হাজার ইয়াবাসহ বাংলাদেশি যুবক গ্রেফতার ভারতের মুর্শিদাবাদে ৩০ হাজার ইয়াবাসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম সোহেল। মুর্শিদাবাদ জেলার সুতি থানার হাসানপুর থেকে তাকে আটক করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহ হওয়ায় ওই যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক জানান, তিনি বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ।
এসময় বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো কাগজপত্রও দেখাতে পারেননি ওই যুবক। অবৈধভাবেই ভারতে প্রবেশ করেন তিনি। এ ঘটনায় সুতি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এ ঘটনার পেছনে বড় কোনো মাদকচক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
 
সূত্র: আনন্দবাজার পত্রিকা।