কুমিল্লায় ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। শীত ও কুয়াশার কারণে সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহন চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। প্রচণ্ড ঠান্ডায় বৈরী আবহাওয়া থাকলেও সকালে বিভিন্ন কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। সবগুলো ইউপিতেই ইভিএমে ভোট গ্রহন করা হবে। 