মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
প্যারাসুট নিয়ে উড়তে গিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই পর্যটকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:৫৮ পিএম |

প্যারাসুট নিয়ে উড়তে গিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই পর্যটকের মৃত্যু প্যারাসুট নিয়ে উড়তে গিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। ভারতের মহারাষ্ট্রের গুজরাটে দক্ষিণ কোরিয়ার এক নাগরিক প্যারাসুটি নিয়ে প্রায় ৫০ মিটার উপর থেকে পড়ে মারা যান। এ ঘটনা পার হতে না হতেই হিমাচল প্রদেশের কুল্লা জেলায় আরও এক পর্যটকের মৃত্যু হয়। নিউজ এজেন্সি পিটিআই এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

দক্ষিণ কোরিয়ার ওই নাগরিক প্যারাসুট নিয়ে ৫০ মিটার উপর থেকে পড়ে যান। মূলত প্যারাসুট নিয়ে মাটিতে নামতে গিয়ে তিনি ব্যালেন্স হারিয়ে ফেলেন। এতেই ঘটে এ দুর্ঘটনা। অন্য ব্যক্তিও একই প্রক্রিয়ায় মারা যান। সুরুজ সঞ্চয় শাহা (৩০) নামের ওই ব্যক্তি প্রায় প্যারাসুট নিয়ে উড়তে গিয়ে ১০০ ফুট উপর থেকে পড়ে মারা যান।   

প্যারাসুট ছিঁড়ে নিচে পড়ার পর দক্ষিণ কোরিয়ার ওই নাগরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। চিকিৎসক জানান, প্যারাসুট ছিঁড়ে যাওয়ার পর তার হার্ট অ্যাটাক হয়েছিল। 

ভারতের মহারাষ্ট্রে প্রায় এ ধরনের ঘটনা ঘটার কারণে চলতি বছরের জানুয়ারি প্যারাসুট নিয়ে ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির হাইকোর্ট। কিন্তু নির্দেশনা তেমন একটা মানা হচ্ছে না। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২