শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
দায়িত্ব আরও বেড়ে গেল : ওবায়দুল কাদের
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ২:০৮ পিএম |

দায়িত্ব আরও বেড়ে গেল : ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মন ও চোখের ভাষা বোঝেন। আমরা ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তার কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে সভাপতি, এটা বিশ্বে রেকর্ড।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট ও আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্ব রেখা হয়েছে।

তৃতীয় বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের দলে এমন ১০ জন নেতা আছেন। তাদের যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির সরকার হটানোর আন্দোলনের চ্যালেঞ্জ অতিক্রম করতে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয় বারের মতো নির্বাচিত করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২