শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
ইনস্টাগ্রামে আগ্রহ বাড়ছে ব্যবহারকারীদের, ছাড়িয়ে যাবে ফেসবুককেও
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৩:০৬ পিএম আপডেট: ২৭.১০.২০২২ ৩:০৮ পিএম |

ইনস্টাগ্রামে আগ্রহ বাড়ছে ব্যবহারকারীদের, ছাড়িয়ে যাবে ফেসবুককেওবর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ব্যবহারকারীর সংখ্যা ২ বিলিয়ন। যা গত বছরের চেয়ে অনেক বেশি। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

মেটা মালিকানাধীন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২.৯৬ বিলিয়ন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রামের প্রতি ব্যবহারকারীদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে ফেসবুককেও ছাড়িয়ে যাওয়া সম্ভব।

আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে টেক জায়ান্ট মেটা এমন সময় তাদের ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ্যে আনল, যখন শেয়ার বাজারে তাদের অবস্থা খুব নড়বড়ে।

একই সঙ্গে মেটা আরও জানায় হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ২ বিলিয়নের কিছু বেশি। ফলে মেটা সমন্বিত ভাবে ৩.৭১ বিলিয়ন ব্যবহারকারীদের একটি পরিবার হিসেবে এখনো শীর্ষে রয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২