শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় কলেজ ছাত্রের আত্মহত্যা
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম আপডেট: ০৪.১০.২০২২ ১২:১৫ এএম |

কুমিল্লায় কলেজ ছাত্রের আত্মহত্যাকুমিল্লায় বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওবায়েদ আহম্মেদ নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে আত্মহত্যা করে সে। মারা যাওয়া ওবায়েদ কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় মক্কা ট্রাভেলস এজেন্সির মালিক জাহাঙ্গীর আলমের পুত্র। সোমবার  কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান জানান, নিহত ওবায়েদ নগরীর একটি কলেজের প্রথমবর্ষের ছাত্র। তার পৈত্রিক বাড়ি শহরতলীর চানপুরের কেরানীবাড়ি। রানীর দিঘী পাড়ের একটি ফ্ল্যাটে তার ব্যবসায়ি বাবা পরিবার নিয়ে থাকেন। রবিবার বিকেলে দিকে ওবায়েদ বাহির থেকে ঘরে ফিরলে তার বাবা জাহাঙ্গীর এতোক্ষণ কোথায় ছিলো একথা ছেলেকে জিজ্ঞেস করলে ছেলে বলে সে কলেজে ছিল। তখন তার বাবা বলেন এখন কলেজে বন্ধ চলছে। মিথ্যা কথা বলিস কেন। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকিস। তোকে আর মোবাইল দেওয়া হবে না। এসব বলে মুখেই ছেলেকে শাসন করেন।
এদিন রাত ১১টার দিকে ওবায়েদ পিতার মুখের কথার শাসনে অভিমানি হয়ে নিজেদের ফ্ল্যাটের পাশের একটি উঁচু ভবনে ওঠে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। এব্যাপারে নিহতের পরিবার থেকে থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি বলেও জানান ওসি।
এদিকে সোমবার জোহর নামাজ শেষে শহরতলীর চানপুর গাউসিয়া ঈদগাহ মাঠে ওবায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, পাচথুবীর ইউপি চেয়ারম্যান হাসান রফি রাজুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২