মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
মোবাইলে আসক্ত শিশু সন্তান, পিতার আত্মহত্যা
প্রকাশ: রোববার, ২২ মে, ২০২২, ১২:০০ এএম আপডেট: ২২.০৫.২০২২ ১:২৩ এএম |

মোবাইলে আসক্ত শিশু সন্তান, পিতার আত্মহত্যা
রণবীর ঘোষ কিংকর:

কুমিল্লার চান্দিনায় শিশু সন্তানের মোবাইল আসক্তিকে কেন্দ্র করে মারধরের পর আত্মহত্যা করেছেন আরিফুর রহমান (২৮) নামের এক পিতা। শনিবার (২১ মে) দুপুরে বিষপানের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। নিহত আরিফুর রহমান চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামের মিয়া বাড়ির মোতালেব বাহারের ছেলে। এক সন্তানের জনক আরিফ পেশায় নির্মাণ শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর পূর্বে বিয়ে করেন আরিফুর রহমান। দাম্পত্য জীবনে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে। ওই শিশুর মোবাইল ফোন আসক্তিতে বিরক্ত পিতা আরিফ। শনিবার ভোরে মাদ্রাসায় না গিয়ে মোবাইল ফোন নিয়ে গেইম খেলায় পিতা আরিফ রাগান্বিত হয়ে সন্তানকে থাপ্পর দেন। এতেই স্ত্রী ও পরিবারের সাথে ঝগড়া সৃষ্টি হয়। অভিমানে দুপুরে বিষপান করেন আরিফ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাসান জানান, এমনিতেই আরিফ খুব রাগান্বিত মানুষ ছিল। শিশু সন্তানের মোবাইল ফোন ব্যবহার কোন রকমেই মেনে নিতে না পেরে সন্তানকে থাপ্পর দেয়। ওই তুচ্ছ ঘটনায় পরিবারের টুকিটাকি ঝগড়ায় রাগের বসে বিষপান করে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটায় ঢামেকে পাঠানো হয়। পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পরে আরিফুর রহমান।

চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২