বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা বোর্ডের শীর্ষ ১০ প্রতিষ্ঠান
প্রকাশ: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম |

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টেরিয়া সরকারি কলেজ। কুমিল্লার ঐতিহ্যবাহী এ কলেজ থেকে ১২৫৫ জন পরীক্ষার্থীরে মধ্যে পাশ করেছে ১২৪৭জন শিক্ষার্থী এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৯৩১জন শিক্ষার্থী, পাশের হার ৯৯.৩৬ শতাংশ।  দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী সরকারি কলেজ এখানে ১৩৮৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৬৬ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭৪জন শিক্ষার্থী। পাশের হার ৯৮.৫৫। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ এ প্রতিষ্ঠানে ১৩১৩জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩০৩জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮৯জন শিক্ষার্থী। পাশের হার ৯৯.২৪শতাংশ।
অপর কলেজগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এ প্রতিষ্ঠান থেকে ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬৯৯জন, জিপিএ-৫ পেয়েছে ৫৪৮ জন শিক্ষার্থী। পঞ্চম অবস্থানে রয়েছে নোয়াখালী সরকারি কলেজ এ প্রতিষ্ঠান থেকে ১০২০জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১০০১ শিক্ষার্থী, এর মধ্যে জিপিএ-৫ পায় ৪৯৪জন শিক্ষার্থী। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এ প্রতিষ্ঠান থেকে ৯৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৯৩৫জন শিক্ষার্থী এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৪৬৩জন শিক্ষার্থী। ৭ম অবস্থানে রয়েছে চৌমুহনী সরকারি এস. এ কলেজ এ কলেজ থেকে ১৮৬৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮৩০জন শিক্ষার্থী, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৩জন শিক্ষার্থী। ৮ম অবস্থানে রয়েছে জুরানপুর আদর্শ কলেজ এ কলেজ থেকে ৭০৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করে শিক্ষার্থীরা, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭২জন শিক্ষার্থী। ৯ম অবস্থানে রয়েছে কুমিল্লা সরকারি কলেজ এ কলেজ থেকে ৮৭৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৮৬৬ জন শিক্ষার্থী, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭০ জন শিক্ষার্থী এবং ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ অবস্থানে রয়েছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এ কলেজ থেকে ৭৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭৫১জন শিক্ষার্থী, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭০জন শিক্ষার্থী।   
















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২