শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
৯০ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী মোহাম্মদ ইসমাইল
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম আপডেট: ১৮.০১.২০২২ ১২:২৪ এএম |

৯০ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী মোহাম্মদ ইসমাইলস্টাফ রিপোর্টার।। ৯০ বছর বয়সে বিয়ে করলেন কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে বিয়ে করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নব দম্পতির একটি ছবি ভাইরাল হয়েছে।নববধু হচ্ছেন কুমিল্লা শহরের উজির দিঘির পাড়ের মিনুয়ারা বেগম (৪৫)। তিনি এখানে ভাড়া থাকেন। নিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইসমাইলের বড় ছেলে আইনজীবী ইসহাক সিদ্দিকী জানান, কিছু আইনজীবী ও আব্বার সাথের কিছু লোকজন বিয়ে করানোর সময় সাথে ছিলেন। আমাকে ফোন দিয়ে বলা হয়েছে রিসিভ করার জন্য। আমরা মেনে নিয়েছি।
তবে জানা গেছে, বয়স হয়ে যাওয়ায় মোহাম্মদ ইসমাইলকে দেখাশুনা করার কেউ তেমন নেই। তিনি একা একা জীবন যাপন করেন। সে কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করানো হয়।
উল্লেখ্য, মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি। তার চার ছেলে এক মেয়ে রয়েছে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২