মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
বাবা হচ্ছেন সিয়াম, খুশিতে বাজি ফাটাবেন পরীমনি
প্রকাশ: রোববার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৫:৩৩ পিএম |

বাবা হচ্ছেন সিয়াম, খুশিতে বাজি ফাটাবেন পরীমনিবাবা হতে চলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মোশ্যাল মিডিয়ায় এ খবর নিজেই জানান সিয়াম। তার এই খবরে ভক্তরা যেমন খুশি, সহ-শিল্পীরাও বেশ উচ্ছ্বসিত। বিশেষ করে পরীমনিকে বেশ উচ্ছ্বসিত মনে হয়েছে।
শনিবার ফেসবুকে সুখবরটি জানিয়েছেন সিয়াম। ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

সেই পোস্ট শেয়ার করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। এই দম্পতিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। বরং আরেকটু উচ্ছ্বসিত হয়ে পরীমনি লেখেন, ‘বাজি ফাটাবো আমি বাজি বাজি বাজিইইইইইইই...! 🥳💥’


বাবা হচ্ছেন সিয়াম, খুশিতে বাজি ফাটাবেন পরীমনি
চলতি মাসেই নিজেদের বিবাহিত জীবনের তিন বর্ষপূর্তি উদযাপন করেছেন সিয়াম-অবন্তী। গেল ১৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিয়ামের সঙ্গে নিজের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে অবন্তী লিখেছেন, এভাবেই কেটে গেল তিনটা বছর।

জুটি বেঁধে সিয়াম ও পরীমনি অভিনয় করেছিলেন ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। এর কয়েকমাস পরই তারা শুরু করেন দ্বিতীয় ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সেটি মুক্তি না পেতেই তৃতীয় ছবিতে জুটি বাঁধেন দুজন; ছবির নাম ‘বায়োপিক’।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২